সোমবার ● ৬ জুলাই ২০২৬
আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র্যালি, আলোচনা সভা
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র্যালি, আলোচনা সভা![]()
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান আক্তারুজ্জামান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মধ্যে বিনামূল্যে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ১৯ জনের মধ্যে ম্যানেজার কমিশন, ৯ জনের মধ্যে ক্ষুদ্রঋণ এবং ২ জনের মধ্যে এসএইচএম ঋণের অর্থ বিতরণ করা হয়।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৪০:২৩ ● ২১ বার পঠিত
