শনিবার ● ৪ জুলাই ২০২৬
বানারীপাড়ায় ১০৫ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
হোম » বরিশাল » বানারীপাড়ায় ১০৫ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)
বরিশালের বানারীপাড়ায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম লিমন হাওলাদার (২৮)। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনের ৩ নম্বর ঘরের মৃত করিম হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল ঈদগাহ এলাকা থেকে লিমন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার লিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:০৭:০৫ ● ১১ বার পঠিত
