শনিবার ● ৪ জুলাই ২০২৬
গৌরনদীতে এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশেষ ব্যবস্থা
হোম » বরিশাল » গৌরনদীতে এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশেষ ব্যবস্থা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশ্রাম ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, তীব্র গরমে পরীক্ষাকেন্দ্রে দীর্ঘ সময় অপেক্ষমাণ অভিভাবকদের কষ্ট লাঘব এবং তাদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় গৌরনদী সরকারি কলেজ ছাত্রদলের তত্ত্বাবধানে এবং উপজেলা ও পৌর ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আয়োজকরা জানান, পরীক্ষার সময় অভিভাবকদের আরামদায়কভাবে অপেক্ষার সুযোগ সৃষ্টি এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করাই এ মানবিক উদ্যোগের মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ২০:০৩:২৯ ● ২৫ বার পঠিত
