প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, ৫ জেলে কারাগারে

হোম » জেলে-মৎস্য » প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, ৫ জেলে কারাগারে
শনিবার ● ৪ জুলাই ২০২৬


 

প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, ৫ জেলে কারাগারে

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, নিষিদ্ধ ঘাই জাল ও মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান।

 

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২২), আসাদুল (১৯), আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। তারা পরস্পর আপন ভাই বলে বন বিভাগ জানিয়েছে।

 

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৬ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ