নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

হোম » ভোলা » নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


 

নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, কয়ছর আহাম্মদ কমল ও হেলাল উদ্দিন টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সভায় জাতীয় পর্যায়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিটি কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর সাহিত্যকর্ম মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা বহন করে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫২ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ