বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
পিরোজপুরে নার্সিং শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ
হোম » পিরোজপুর » পিরোজপুরে নার্সিং শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে নার্সিং ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টার দিকে পিরোজপুর শহরের নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর (ইনচার্জ) বেবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডা. শিশির রঞ্জন অধিকারী।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শিরাবরণ করানো হয় এবং পেশাগত দায়িত্ব পালনে সততা, মানবিকতা ও নৈতিকতা বজায় রাখার শপথ পাঠ করানো হয়।
বক্তারা বলেন, নার্সিং একটি মহৎ, মানবিক ও সেবাধর্মী পেশা। একজন দক্ষ নার্স কেবল চিকিৎসকের সহযোগী নন, রোগীর শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম ভরসাস্থলও। শিরাবরণ ও শপথ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
তারা আরও বলেন, আধুনিক চিকিৎসাসেবায় দক্ষ ও প্রশিক্ষিত নার্সের গুরুত্ব অপরিসীম। জ্ঞান, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সততা, মানবিকতা, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতা ধারণ করে মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বানও জানান বক্তারা।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৫১:৪৭ ● ২০ বার পঠিত
