মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; জিয়ানগরে দুই ফার্মেসিকে জরিমানা

হোম » পিরোজপুর » মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; জিয়ানগরে দুই ফার্মেসিকে জরিমানা
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


 

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; জিয়ানগরে দুই ফার্মেসিকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুইটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জিয়ানগর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।

 

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মেসার্স আব্দুল্লাহ ফার্মেসির মালিক মো. সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা এবং পরশমণি মেডিকেল হলের মালিক অমল কৃষ্ণ সাহাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

এ সময় পিরোজপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালা ও জিয়ানগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৫৮ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ