বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

হোম » সর্বশেষ » রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


 

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় একযোগে নজরুল বর্ষের উদ্বোধন করেন।

 

নজরুল বর্ষ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এবং মানবতার পক্ষে মানুষকে অনুপ্রাণিত করে। নজরুলের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩২ ● ১৮ বার পঠিত