ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, হরিলুট রোধে নজরদারির দাবি

হোম » খুলনা » ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, হরিলুট রোধে নজরদারির দাবি
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, হরিলুট রোধে নজরদারির দাবি

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বাগেরহাটের মোংলায় বিশেষ ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির অধীনে এবং ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের অর্থায়নে ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের কলাতলা গ্রামের পশুর নদীর তীরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে উপকূলের মানুষ ও বাস্তুতন্ত্র সুরক্ষার লক্ষ্য নিয়ে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় স্থানীয় বনাঞ্চলে ৩৫ হাজার ম্যানগ্রোভ চারা ও বীজ রোপণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা রোপণ করা চারা ও বীজ সংরক্ষণে কার্যকর নজরদারির দাবি জানান। তারা বলেন, অতীতে বিভিন্ন এলাকায় রোপণ করা বীজ ও চারা হরিলুট হওয়ার ঘটনা ঘটেছে। তাই কর্মসূচির সফল বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণের পাশাপাশি নিয়মিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ম্যানগ্রোভ বন উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০১:২৮ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ