বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
খুলনায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি
হোম » খুলনা » খুলনায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা
খুলনা নগরীতে মো. রাতুল শেখ (২২) নামের এক যুবক দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নগরীর লবণচরা থানার আশি বিঘা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত রাতুল লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাতুল আশি বিঘা এলাকার বালুর মাঠে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয়রা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার ডান পায়ের ঊরুতে গুলি করে পালিয়ে যায়। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতের সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে রাতুল এখনো পুলিশকে কোনো তথ্য দেয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:১১ ● ১৫ বার পঠিত
