মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬

কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


 

কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু হয়েছে।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসীন সাদেক। এ সময় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক আছাদউজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবদুল কাইউম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।

 

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা তাদের উৎপাদিত দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করেন। আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সচেতনতা তৈরি এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলের প্রচার-প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৬:০৫ ● ১১ বার পঠিত