সোমবার ● ২৯ জুন ২০২৬
দুর্যোগ প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে বরগুনায় এনজিও বিষয়ক মাসিক সভা
হোম » বরগুনা » দুর্যোগ প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে বরগুনায় এনজিও বিষয়ক মাসিক সভা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবিলাকে অগ্রাধিকার দিয়ে এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
সভায় জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, দুর্যোগের আগেই সাইক্লোন শেল্টার, বিশুদ্ধ খাবার পানি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুতের বিকল্প ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতে হবে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধিদের উদ্দেশে বলেন, আপনারা দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করেন। ভবিষ্যতেও একইভাবে মানবিক দায়িত্ব পালন করবেন বলে আশা করি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, জেলা এনজিও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক মাসুদ আলমসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
সভায় দুর্যোগকালীন প্রস্তুতি, সমন্বয় ও জনসেবামূলক কার্যক্রম জোরদারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৫৬:১২ ● ১৩ বার পঠিত
