সোমবার ● ২৯ জুন ২০২৬
কলাপাড়ায় দেশীয় মদসহ রাখাইন যুবক আটক, থানায় সোপর্দ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় দেশীয় মদসহ রাখাইন যুবক আটক, থানায় সোপর্দ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে ‘মাদক নির্মূল ও অপরাধ প্রতিরোধ সামাজিক উন্নয়ন কমিটি’র সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি রাখাইন উপজাতি এবং তার নাম চুষে (৩২)। তিনি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের সোনাপাড়া গ্রামের অংশে মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুলাতলী স্ট্যান্ড এলাকায় অভিযান চালানোর সময় তার কাছ থেকে আড়াই লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় তিনি আবুল হোসেন সিকদারের মোটরসাইকেলে যাতায়াত করছিলেন।
মোটরসাইকেল চালক আবুল হোসেন সিকদার বলেন, যাত্রীর কাছে মদ রয়েছে- এ বিষয়টি তিনি জানতেন না। আটক ব্যক্তিও একই দাবি করেন।
পরে আবুল হোসেন সিকদার ভবিষ্যতে যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দিলে স্থানীয়রা তাকে সতর্ক করে ছেড়ে দেন।
এরপর আটক ব্যক্তি চুষেকে উদ্ধার করা দেশীয় মদসহ কলাপাড়া থানার এসআই কামরুজ্জামানের কাছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
কলাপাড়া থানা পুলিশ মদসহ আটক চুষে’র বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:০৬ ● ৩১ বার পঠিত
