রবিবার ● ২৮ জুন ২০২৬
গভীর রাতে বিধবার ঘরে ইমাম, পরে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে
হোম » আলোচিত খবর » গভীর রাতে বিধবার ঘরে ইমাম, পরে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

সাগরকন্যা প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীর ঘরে স্থানীয়দের হাতে আটক হন সেলিম রেজা নামে এক মসজিদের ইমাম। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে ওই নারীর সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সেলিম রেজা একই উপজেলার নলছিয়া গ্রামের বাসিন্দা। তিনি গত ১০ বছর ধরে দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে গ্রামের এক বিধবা নারীর ঘরে সেলিম রেজাকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় উভয় পক্ষ বিয়ে করার ইচ্ছার কথা জানালে বিষয়টি নিয়ে স্থানীয় মুরুব্বিরা বৈঠকে বসেন। পরে রোববার দুপুরে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে ইমাম সেলিম রেজা বলেন, ‘দেড় মাস আগে থেকেই ওই নারীর সঙ্গে আমার নিয়মিত মুঠোফোনে কথা হতো। গত রাতে তার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা আমাকে আটক করে। পরে মুরুব্বিদের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে।’
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা মুঠোফোনে জেনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি, স্থানীয় মুরুব্বিদের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।’
বাংলাদেশ সময়: ২৩:২৬:৫১ ● ২৯ বার পঠিত
