শনিবার ● ২৭ জুন ২০২৬

কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার

হোম » পিরোজপুর » কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (২৭ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসআই মহিউদ্দিন ও এএসআই খায়রুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার কেউন্দিয়া গ্রামের হাসিবুল ইসলাম, আসপদ্দী গ্রামের সজল রায়, উজিয়ালখান গ্রামের সোহান খান এবং ডুমজুড়ি গ্রামের সোয়াইন হোসেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে থানায় নেওয়া হয়।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাউখালী উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১:০০:৩২ ● ১১৬ বার পঠিত