শনিবার ● ২৭ জুন ২০২৬

সমুদ্র সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ

হোম » চট্টগ্রাম » সমুদ্র সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

মো. সায়েম। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, কক্সবাজার

 

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. সায়েম (২২) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানীর পালংকি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।

 

নিখোঁজ তরুণের বন্ধু আরমান জানান, তারা কয়েকজন বন্ধু একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে বড় একটি ঢেউ এলে স্রোতের টানে সায়েম পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

 

স্থানীয় বিচকর্মী মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা, বিচকর্মী ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।’

 

কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘স্থানীয় জেলে, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ফায়ার সার্ভিস ও লাইফগার্ড সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

 

তিনি পর্যটকদের সতর্কতার সঙ্গে সমুদ্রে গোসল করার আহ্বান জানান। একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকলে কিংবা লাল পতাকা উত্তোলন করা থাকলে পানিতে না নামার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩২ ● ২৭ বার পঠিত