বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
চীন সফরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
হোম » জাতীয় » চীন সফরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল![]()
সাগরকন্যা প্রতিবেদক
চীন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা। সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ-চীন বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।
বুধবার (২৪ জুন) রাতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীনে পৌঁছান প্রতিনিধিদলের দুই মন্ত্রী।
সফর চলাকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ়, বহুমাত্রিক ও ফলপ্রসূ হবে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৩১:০৫ ● ৩৪ বার পঠিত
