বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬

মঠবাড়িয়ায় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬


মঠবাড়িয়ায় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, অভিনন্দন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক মৃধা। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষক একেএম শাকিল আহমেদ, মাওলানা মো. রুহুল আমীন, পারভেজ তালুকদার, গোলাম সরোয়ার রঞ্জু, নাসরিন আক্তার নীলা, এটিএম কাওছার ও মৃন্ময় বিশ্বাসসহ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে শিক্ষার্থীদের আন্তরিক অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. এনামুল হক মৃধা বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনের লক্ষ্যে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন।


আরজে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২১:৪২ ● ৩৫ বার পঠিত