বুধবার ● ২৪ জুন ২০২৬
দশমিনায় জেলেদের মাঝে ১৬১.৮৪ মেট্রিক টন চাল বিতরণ
হোম » পটুয়াখালী » দশমিনায় জেলেদের মাঝে ১৬১.৮৪ মেট্রিক টন চাল বিতরণ![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নে জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ কর্মসূচির আওতায় ১৬১.৮৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১০টায় রণগোপালদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের দুই হাজার ২৩ জন নিবন্ধিত জেলের প্রত্যেককে ৮০ কেজি করে চাল দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদীতে মাছ আহরণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময় ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তার লক্ষ্যে মৎস্য ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ১৬১.৮৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও রণগোপালদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মনিরুল হক, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ চন্দ্র, উপজেলা একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১৪:০৮ ● ৩৯ বার পঠিত
