বুধবার ● ২৪ জুন ২০২৬

নাজিরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা

হোম » পিরোজপুর » নাজিরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা
বুধবার ● ২৪ জুন ২০২৬


নাজিরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভাসাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ জুন) সকাল ৯টায় নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

পথসভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়তে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

 

কর্মসূচিতে বক্তব্য দেন আহ্বায়ক মো. জাকির হোসেন, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আদিল হোসেন হাওলাদার ও মো. মনির হোসেন, মো. মামুন বাহাদুর, মো. ইকবাল হোসেন, ৪ নম্বর দীর্ঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল কবির (বিপ্লব), ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজমল হোসেন দিপু, ৪ নম্বর দীর্ঘা ইউনিয়ন জামায়াতের আমির মো. মাহাবুবুর রহমান, নাজিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আল আমিন খান এবং নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ।

 

মানববন্ধনে নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। বক্তারা যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবার সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৪৭ ● ২৭ বার পঠিত