মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬

বরগুনায় আ.লীগের নৈরাজ্যের আশঙ্কায় বিএনপির শান্তি মিছিল

হোম » বরগুনা » বরগুনায় আ.লীগের নৈরাজ্যের আশঙ্কায় বিএনপির শান্তি মিছিল
মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬


বরগুনায় আ.লীগের নৈরাজ্যের আশঙ্কায় বিএনপির শান্তি মিছিলসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের সম্ভাব্য নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

 

সোমবার সন্ধ্যার পর আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনের নেতৃত্বে জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, ছাত্রদলের নেতা রনিসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন স্থানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে- এমন আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা সজাগ অবস্থানে রয়েছেন। মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

 

সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে শান্তির বার্তা প্রচার করে।

 

বিএনপি নেতারা আরও বলেন, সাধারণ মানুষের কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সম্পদ বিনষ্টের ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন এবং জনগণের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪০:২১ ● ১২ বার পঠিত