সোমবার ● ২২ জুন ২০২৬
কুয়াকাটায় দুই আচার-চকলেট দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা
হোম » কুয়াকাটা » কুয়াকাটায় দুই আচার-চকলেট দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই আচার ও চকলেট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন বার্মিজ মার্কেটে অবস্থিত কুয়াকাটা এন্টারপ্রাইজ ও আয়াত পার্সেল হাউজ অ্যান্ড বার্মিজ শপ নামের দুটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মহিবুল্লাহ (৩৩) ও বাবু (২৮) নামের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন ইয়াসীন সাদেক।
তিনি জানান, দোকানগুলোতে বিদেশি মোড়কে নিম্নমানের দেশীয় আচার ও চকলেট বিক্রি করে পর্যটক ও দর্শনার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল-এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫৩ ধারায় তাদের জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এ জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ২০:২০:৩৩ ● ৩২ বার পঠিত
