সোমবার ● ২২ জুন ২০২৬

কুয়াকাটায় ৪৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ৪৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
সোমবার ● ২২ জুন ২০২৬


কুয়াকাটায় ৪৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণসাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটার ৬০ নং লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২২ জুন) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১০০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ১৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা এবং ৪০৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও পানির পট বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কোডেকের এরিয়া ম্যানেজার ইসমাইল শেখ, কোডেক কুয়াকাটা শাখার ম্যানেজার সোহেল মাহমুদ,শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ছোটবেলার এই সময়ে এ ধরনের উপহার পাওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ।

 

কোডেকের এরিয়া ম্যানেজার ইসমাইল শেখ বলেন, কোডেক সবসময় দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

প্রধান অতিথির বক্তব্যে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ায় অবদান রাখতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:২১:২৯ ● ২৭ বার পঠিত