শনিবার ● ২০ জুন ২০২৬
আমতলীতে ২৪ পিস ইয়াবাসহ যুবক আটক
হোম » বরগুনা » আমতলীতে ২৪ পিস ইয়াবাসহ যুবক আটক
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী পৌরসভার ০৮নং ওয়ার্ডস্থ স্লুইজ ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৪ পিস ইয়াবা উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জুন ) দুপুর ২ টায় এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে কনস্টেবল কামরুল ও কনস্টেবল নয়ন চন্দ্র গোপন সংবাদের ভিত্তিতে আমতলী পৌরসভার ০৮নং ওয়ার্ডের স্লুইজ ঘাট, গরুর বাজার এলাকার ফরহাদ কমিশনারের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ সাইদুল ইসলাম (২২), পিতা রতন দফাদারকে ১৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে পলাতক আসামি রানা চৌকিদার, পিতা জালাল চৌকিদারের বসতঘর থেকে আরও ০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এতে সর্বমোট ২৪ পিস ইয়াবা উদ্ধার হয়।
আমতলী থানার ওসি হাসনাইন পারভেজ জানান, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করে আটক আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫৩:০৩ ● ২১ বার পঠিত
