শনিবার ● ২০ জুন ২০২৬
ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
হোম » খুলনা » ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন প্রাঙ্গণ থেকে একটি ‘ঘরগিন্নি’ প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে বাসভবনের ভেতরে সাপটি ঘোরাঘুরি করতে দেখে সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দ্রুত বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন ওয়াইল্ডটিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
শরণখোলা ওয়াইল্ডটিম কর্মকর্তা আলম হাওলাদার জানান, ঘরগিন্নি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ স্বভাবের একটি সাপ। এটি মূলত টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে সাপটি বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:২৮:১৩ ● ২৪ বার পঠিত
