শুক্রবার ● ১৯ জুন ২০২৬
গৌরনদীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই সহোদর গ্রেফতার
হোম » বরিশাল » গৌরনদীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই সহোদর গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে পৃথক দুইটি মাদক মামলায় এক বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আপন দুই ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কলাবাড়িয়া গ্রামের আলতাফ খানের বড় ছেলে মো. আমিন খান (২৪) এবং ছোট ছেলে মো. ইব্রাহীম খান (২২)।
গৌরনদী থানার এএসআই মো. আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কলাবাড়িয়া গ্রামের আমিন খানের বাড়ি থেকে গৌরনদী থানার জিআর ২১/২০ নম্বর মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিন খান এবং জিআর ২৩৭/২০ নম্বর মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইব্রাহীম খানকে গ্রেফতার করেন।
শুক্রবার দুপুরে তাদের বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩০ ● ২৩ বার পঠিত
