শুক্রবার ● ১৯ জুন ২০২৬

পিরোজপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

হোম » পিরোজপুর » পিরোজপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
শুক্রবার ● ১৯ জুন ২০২৬


 

পিরোজপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে প্রায় ২ হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ‘দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’।

 

আয়োজক ও সংগঠনের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এবং সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র।

 

এসময় চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:২৫:১৫ ● ২৫ বার পঠিত