বামনায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হোম » বরগুনা » বামনায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার ● ১৭ জুন ২০২৬


বামনায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ ছড়িয়ে দিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা বুধবার বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বামনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বেগম ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনিসুর রহমান, বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গোলাম হায়দার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে দুর্নীতির ক্ষতিকর প্রভাব ও তা প্রতিরোধে করণীয় বিষয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করে।

চূড়ান্ত পর্বে বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া মম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৮:৩৬ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ