গলাচিপায় মামলা করায় বাদীকে মারধরের অভিযোগ

হোম » পটুয়াখালী » গলাচিপায় মামলা করায় বাদীকে মারধরের অভিযোগ
বুধবার ● ১৭ জুন ২০২৬


গলাচিপায় মামলা করায় বাদীকে মারধরের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করায় এক নারী বাদীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী রোজিনা বেগম বাসা থেকে বের হয়ে ফিডার রোডে রিকশাযোগে চৌরাস্তায় বিকাশের টাকা তুলতে যাচ্ছিলেন। পথে আসামি পক্ষের লোকজন তাকে আটক করে কিল, ঘুষি ও থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার ওড়নাও ছিঁড়ে ফেলা হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী রোজিনা বেগম জানান, তিনি পটুয়াখালীতে একটি মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। পরে পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মামলাটি তদন্তের জন্য এসআই সজল সাহাকে দায়িত্ব দেন। এ ঘটনার পর আসামি পক্ষ ক্ষুব্ধ হয়ে হামলা চালায় বলে তার অভিযোগ।

ভুক্তভোগীর বোন শারমিন আক্তার বলেন, আমার বোনকে মারধর করা হয়েছে। আমরা আইনের মাধ্যমে বিচার চাই।

ভুক্তভোগীর ভাই জিয়াদ অভিযোগ করেন, মোবাইলের ছবি সংগ্রহ করে ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় ফেসবুকে অশালীন পোস্ট দেওয়া হয় এবং সেই ঘটনায় মামলা করলে হামলা চালানো হয়।

ভুক্তভোগীর স্বামী নিজাম প্যাদা বলেন, অসীম ও সোহেল নামের দুইজনের বিরুদ্ধে মামলা করার পর তারা ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীকে মারধর করেছে।

অন্যদিকে অভিযুক্ত সোহেল অভিযোগ অস্বীকার করে বিষয়টি এড়িয়ে যান।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন জানান, রোগীর শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি দ্বিতীয় তলায় ভর্তি আছেন।

গলাচিপা থানার ওসি তদন্ত জিলন সিকদার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৪৭ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ