মেহেন্দিগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


মেহেন্দিগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজীব আহসান।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কে মাটির কাজ পরিদর্শন করেন। উন্নয়ন কর্মকাণ্ডের গুণগত মান নিশ্চিত করা, অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনকল্যাণমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যেই এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি সকালে জাঙ্গালিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামীণ সড়কের কাজ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় প্রতিমন্ত্রী কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ এবং জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাহাবুদ্দিন আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২২:০০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ