সোমবার ● ১৫ জুন ২০২৬
চরফ্যাসনে ধর্ষণে অন্তসত্ত্বা কিশোরী, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
হোম » ভোলা » চরফ্যাসনে ধর্ষণে অন্তসত্ত্বা কিশোরী, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাসন (ভোলা)
চরফ্যাসনে বাড়িতে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণে অন্তসত্ত্বা ১৩ বছর বয়সী এক কিশোরী। অভিযুক্ত রফিককে তার বাড়িতে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়জনতা। ভিক্টিম কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত রফিক মিয়াকে আসামী করে চরফ্যাসন থানায় মামলা দায়ের করেছে। পুলিশ মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করে রবিবার সকালে আদলতে সোপর্দ করেছে। অভিযুক্ত রফিক ওই গ্রামের মৃত আলম মেকারের ছেলে।
ভিক্টিম সুত্রে জানা যায়, তার বাবা একজন হোটেল কর্মচারী। চরফ্যাসন পৌরসভা ১ নং ওয়ার্ডের কাইমুদ্দিন মোড়ের উত্তর পাশে প্রভাষক ইকবাল স্যারের বাড়িতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। অভিযুক্ত মোহাম্মদ রফিক ( ৫৫)আর তার প্রতিবেশী। পাশপাশি বাড়িতে বাসবাস করেন। গত চারমাস আগে ঘটনার দিন রাফিক কৌশলে কিশোরীকে তার বাড়িতে ডেকে নিয়ে যান । ঘরে ঢুকলে তাকে প্রথম দফায় জোড়পুর্বক ধর্ষণ করে। পরে তাকে একটি ঔষাধ খাইয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এবং কাউকে কিছু না বলার জন্য ভয় দেখায়। ভয়ে আতংকিত কিশোরী বিষয়টি নিয়ে চুপ থাকেন। এর পর দিন দিন ওই বৃদ্ধের লালসার শিকারে পরিরতন হয়ে পরেন কিশোরী। প্রায় সময় তার স্ত্রীকে দিয়ে কিশোরীকে ডেকে নিয়ে আনতেন।
এভাবেই চলতো ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষন।এভাবেই কেটে গেলে চার মাস। বিয়ষটি কিশোরী মা আচ করতে পেরে কিশোরীর কাছে জানতে চান। কিশোরী তার মাকে পুরো ঘটনাটি জানান। মা পুরো ঘটনাটি জেনে মেয়ে ভবিষ্যতের কথা চিন্তার বিষয়টি গোপন রেখে মেয়েকে গর্তপাতের সিদ্ধান্ত নেন। শনিবার রাতে কিশোরীকে গর্ভপাতের সিদ্ধান্ত নিয়ে এক নার্সের স্মরণাপন্ন হয়ে গর্ভপাত ঘটনানো হয়। পরে মেয়ে অবস্থা সংকটাপন্ন ও বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামবাসী রফিককে তার বাড়িতে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেন।
কিশোরীর খালা জানান, প্রথমে বিষয়টি আমাদের নজরে আসেনি। মেয়ের শারিরীক পরিবর্তন দেখে তাকে ডাক্তার দেখানো হয়। এবং বিস্তারিত ঘটনাটি আমরা জানতে পারি।
অভিযুক্ত রফিক পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য জানাযায়নি। মেয়েটি চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী রফিকের সঠিক বিচার দাবি করছে।
চরফ্যাসন থানার ওসি মাহামুদ আল ফরিদ ভুইয়া জানান, ভিক্টিম কিশোরী চিৎসাধীন রয়েছে। এঘটনায় ভিক্টিম কিশোরীর বাবা দাবী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদলতে সোপর্দ করেছেন।
এসএফ/এমআর
বাংলাদেশ সময়: ১৪:৪০:১০ ● ৪২ বার পঠিত
