সোমবার ● ১৫ জুন ২০২৬

মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
সোমবার ● ১৫ জুন ২০২৬


মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ জুন) রাত ২টা ৪০ মিনিটে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে আহম্মদ আলীকে তার নিজ বাড়ির পাশ থেকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আহম্মদ আলী কালিকাপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত হোসেন আলী বেপারীর ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন সাগরকন্যাকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি আরও জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ১০:৪৯:৪৮ ● ৩৭ বার পঠিত