রবিবার ● ১৪ জুন ২০২৬

দুর্নীতিবিরোধী সচেতনতায় কালকিনিতে বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

হোম » ঢাকা » দুর্নীতিবিরোধী সচেতনতায় কালকিনিতে বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
রবিবার ● ১৪ জুন ২০২৬


কালকিনিতে বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বি এম হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।

আয়োজকরা জানান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৬ জন, রচনা প্রতিযোগিতায় ৩০ জন এবং বিতর্ক প্রতিযোগিতায় পাঁচটি দলের মোট ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কালকিনি আবুল হোসেন একাডেমি বিজয়ী হয়।

তাদের মতে, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার পাশাপাশি সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার বিকাশ ঘটেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার স্বপ্না আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ও মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, সদস্য জিয়াউদ্দিন লিয়াকত, শামীমা নাসরিন এবং লুৎফর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।


আরজে/এমআর

বাংলাদেশ সময়: ১৩:২৮:১৪ ● ৩৩ বার পঠিত