শনিবার ● ১৩ জুন ২০২৬
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হোম » পিরোজপুর » পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আলাউদ্দিন ভূঁইয়া জনি, তানজিলা কবির ত্রপা, ইসরাত জাহান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান এবং পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের নেওয়া বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় পিরোজপুরেও এ কার্যক্রম শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে তিনি জানান।
কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:৫৩:৩৮ ● ৯০ বার পঠিত
