শনিবার ● ১৩ জুন ২০২৬

মেহেন্দিগঞ্জে লঞ্চ দুর্ঘটনায় নিহতের পরিবারকে নৌপরিবহন প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে লঞ্চ দুর্ঘটনায় নিহতের পরিবারকে নৌপরিবহন প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা
শনিবার ● ১৩ জুন ২০২৬


 

মেহেন্দিগঞ্জে লঞ্চ দুর্ঘটনায় নিহতের পরিবারকে নৌপরিবহন প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে মেহেন্দিগঞ্জে বাড়ি ফেরার পথে সদরঘাট এলাকায় সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত চানপুর ইউনিয়নের বাসিন্দা সোহেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার।

 

নিহত সোহেলের মা ও শাশুড়ির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে শনিবার (১৩ জুন) সকালে প্রতিমন্ত্রী রাজিব আহসানের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা এবং বরিশাল উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়েরসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী নিহত সোহেলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। অপরদিকে, নিহতের পরিবারের সদস্যরা এই সহযোগিতার জন্য সরকার ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৪:১২:২২ ● ৪২ বার পঠিত