শুক্রবার ● ১২ জুন ২০২৬
কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড
হোম » কুয়াকাটা » কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা সৈকতে সরকারি অনুমতি ছাড়াই বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ জুন) কুয়াকাটার লেম্বুর বন এলাকায় অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারার বিধান লঙ্ঘন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়াই লেম্বুর বন এলাকা থেকে এক্সকাভেটর দিয়ে বালু উত্তোলন করছিলেন মহিববুল্লাহ নামের এক ব্যক্তি। এ অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:১০:৩৮ ● ৮৮ বার পঠিত
