বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬

ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক উদ্যোগ

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক উদ্যোগ
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


 

ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক উদ্যোগ

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

 

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আগাম প্রস্তুতি হিসেবে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন জলাশয়, ডোবা ও ড্রেনের আবর্জনা অপসারণের পাশাপাশি ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।

 

সভায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। চিকিৎসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন এবং ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম।

 

এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি জুলফিকার হায়দার হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীরাজ ও সদস্য সচিব সফিক রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

 

সভায় ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠুও সুশীল সমাজের পক্ষ থেকে মতামত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৮:৫০:২১ ● ২৪ বার পঠিত