বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
নাজিরপুরে গ্রাম আদালত সচেতনতামূলক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত
হোম » পিরোজপুর » নাজিরপুরে গ্রাম আদালত সচেতনতামূলক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার (১১ জুন) গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়। পরে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের গুরুত্ব, বিচার কার্যক্রম এবং স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সভাপতিত্বে এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী হীরা খাতুনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে জেলা আদালত ও থানার বিকল্প হিসেবে এটি সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করে। অনুষ্ঠানের শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:১৫:৪০ ● ৯ বার পঠিত
