বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
কলাপাড়ার সুদীপন মুখার্জী বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ
হোম » শিক্ষা » কলাপাড়ার সুদীপন মুখার্জী বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া পৌর শহরের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুন গত ৯ জুন বরিশাল বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ একক অভিনয়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। পিটিআই ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
এর আগে অর্জুন পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। তার প্রশিক্ষক ছিলেন কলাপাড়া সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ জাতীয় পুরস্কারপ্রাপ্ত মীরাক্কেলীয়ান অভিনেতা আতিকুর রহমান মিরাজ।
তার এ অর্জনে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু এবং প্রধান শিক্ষক নাজমুস সাকিব কনা শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভালো ফলাফলের জন্য দোয়া চেয়েছেন তার বাবা সাংবাদিক অশোক মুখার্জী এবং মা সাংস্কৃতিক কর্মী শুভ্রা চক্রবর্তী কল্যাণী। তার বড় বোন দেবশ্রী মুখার্জী আবৃত্তি ও জারীগানে অংশ নিয়ে ইতিপূর্বে পাঁচবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩৬ ● ২৫ বার পঠিত
