বুধবার ● ১০ জুন ২০২৬

পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

হোম » পিরোজপুর » পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন
বুধবার ● ১০ জুন ২০২৬


পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে কলেজের অডিটোরিয়ামে (ওমান ভবন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সমরজিৎ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তারা শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবন গঠনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১০:৪৪ ● ১৩ বার পঠিত