মঙ্গলবার ● ৯ জুন ২০২৬

মহিপুরে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » মহিপুরে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

মহিপুরে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে থানার অদূরে টিএন্ডটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ ইব্রাহিম (৫২) ও তার স্ত্রী শারমিন (৪২) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুরের পর এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ইব্রাহিম মহিপুর সদর ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, এসআই জাকির হোসেন, এসআই মাসুদ খান ও এসআই আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। নিজস্ব তথ্য ও সোর্সের ভিত্তিতে তাদের দোকান ও বাসা তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৬ হাজার ৪০০ টাকা এবং পুরিয়া তৈরির সরঞ্জাম (একটি কাঁচি) উদ্ধার করা হয়।

 

অভিযান পরিচালনাকারী মহিপুর থানার এসআই জাকির হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘মাদকমুক্ত মহিপুর গড়তে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ২০:৪৭:৫৭ ● ৩৬ বার পঠিত