মঙ্গলবার ● ৯ জুন ২০২৬

বরিশাল বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার পিরোজপুরের মোল্লা বক্তিয়ার রহমান

হোম » শিক্ষা » বরিশাল বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার পিরোজপুরের মোল্লা বক্তিয়ার রহমান
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

বরিশাল বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার পিরোজপুরের মোল্লা বক্তিয়ার রহমান

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা খাতে অবদান, বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে মোল্লা বক্তিয়ার রহমান বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। গত ৩ জুন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এবং বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগের নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জানা গেছে, বিভাগীয় বাছাই কমিটির মূল্যায়নে পিরোজপুর জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, উদ্ভাবনী উদ্যোগ এবং শিক্ষা প্রশাসনে কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

বিভাগীয় পর্যায়ে আরও দুই ক্যাটাগরিতে পিরোজপুরের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে নেছারাবাদে উপজেলার ইউপিইটিসি ইন্সট্রাক্টর মোঃ শাহ নেওয়াজ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ নাসির উদ্দিন শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হন।

 

প্রতিক্রিয়ায় মোল্লা বক্তিয়ার রহমান বলেন, ‘এই সম্মান আমার একার নয়, এটি পিরোজপুর জেলার শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল।’

বাংলাদেশ সময়: ২০:৪২:৫০ ● ২৬ বার পঠিত