মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
হোম » লিড নিউজ » আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী পৌরসভার খোন্তাকাটা এলাকায় অভিযান চালিয়ে ১,৯০০ পিস ইয়াবা ও ৬০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুজন হাওলাদার (২৮) ও আব্দুল্লাহ আল নোমান (২৯) নামে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানকালে পৌরসভার খোন্তাকাটা এলাকা থেকে সুজন হাওলাদার (২৮) ও আব্দুল্লাহ আল নোমান (২৯)কে আটক করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে ১,৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।
আটক সুজন হাওলাদারের বাড়ি মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকায়। তার পিতার নাম ইউনুস হাওলাদার। অপরজন নোমানের বাড়ি আমতলী পৌরসভার খোন্তাকাটা এলাকায়। তার পিতার নাম গাজী আব্দুল জলিল।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে একই এলাকায় একটি পৃথক ঘটনায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়েছিল কেয়ারটেকার স্বামী-স্ত্রীকে।
বাংলাদেশ সময়: ২০:৩০:১৯ ● ২৬ বার পঠিত
