মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
বরিশালে কেডিসি বস্তিতে অভিযান, ৬৬ কেজি গাঁজা উদ্ধার
হোম » বরিশাল » বরিশালে কেডিসি বস্তিতে অভিযান, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরের কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় অভিযানের লক্ষ্যবস্তু মাদক কারবারি সাইদুল ইসলাম পালিয়ে যান।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি বস্তির মাদক কারবারি সাইদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই তিনি পালিয়ে যান। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন আরও জানান, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদক আমদানি করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩০:২৭ ● ২৯ বার পঠিত
