মঙ্গলবার ● ৯ জুন ২০২৬

বাগেরহাটে ফেসবুকে অশ্লীল পোস্ট, যুবক গ্রেপ্তার

হোম » খুলনা » বাগেরহাটে ফেসবুকে অশ্লীল পোস্ট, যুবক গ্রেপ্তার
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

বাগেরহাটে ফেসবুকে অশ্লীল পোস্ট, যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের কচুয়া উপজেলায় ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার গোলাম রসুল বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী বলে জানা গেছে।

 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮:০৮:২২ ● ২৮ বার পঠিত