সোমবার ● ৮ জুন ২০২৬

আগৈলঝাড়ায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
সোমবার ● ৮ জুন ২০২৬


 

আগৈলঝাড়ায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, অগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় পরীক্ষার যন্ত্রপাতি সঠিকভাবে না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সাদেক ডেন্টাল কেয়ারে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় আরও ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযান পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পলাশ আহমেদ।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সহকারী সোহেল আমিনসহ সংশ্লিষ্টরা।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পলাশ আহমেদ সাংবাদিকদের বলেন, দুটি প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এবং মূল্য তালিকা না থাকায় তাদের জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০১:২১ ● ২৮ বার পঠিত