রবিবার ● ৭ জুন ২০২৬
কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে শটগান উদ্ধার, আটক ১
হোম » লিড নিউজ » কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে শটগান উদ্ধার, আটক ১

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুর জেলাের কাউখালী থানা পুলিশের বিশেষ টহল ও যৌথ অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি জেলার সদর উপজেলার শিকদার-মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন এবং তার বাড়ির পাশে জুজখোলা এলাকায় অস্ত্রটি রাখা আছে বলে জানান।
এর ভিত্তিতে রবিবার (৭ জুন) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে জুজখোলা এলাকার একটি ডোবা থেকে শটগানটি উদ্ধার করা হয়।
মো. মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি থানায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, টহল চলাকালে সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদের পর সজীব সরদারের মোবাইলে অস্ত্রের ছবি পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২:৫৭:১৪ ● ১২ বার পঠিত
