শনিবার ● ৬ জুন ২০২৬
গৌরনদীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, একাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন
হোম » বরিশাল » গৌরনদীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, একাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান চালিয়ে একাধিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ।
শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল ও বেজগাতি গ্রামসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না করায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন প্রকৌশলী মো. এ. হালিম খান।অভিযানে বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের রানু বেগমের ১২ মাসের বকেয়া বিল, নজরুল ইসলামের ১২ মাসের বকেয়া বিল এবং আহসান হাবীব সবুজের ১৩ মাসের বকেয়া বিল বকেয়া থাকায় তাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া বিল পরিশোধ না করলে পর্যায়ক্রমে আরও গ্রাহকের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করে সংযোগ সচল রাখার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৪৪:৫৯ ● ৩৭ বার পঠিত
