শনিবার ● ৬ জুন ২০২৬

মির্জাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোম » সর্বশেষ » মির্জাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার ● ৬ জুন ২০২৬


 

মির্জাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

‘নিজের সচেতনতাই পরিবার ও সমাজের সুরক্ষা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 

শনিবার (৬ জুন) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. প্রশান্ত কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী।

 

উপজেলা মেডিকেল অফিসার (আরএমও) ডা. মু. উমর ফারক জাবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম রনি, ডা. মেহেদী হাসান, ডা. এইচ. এম. আশরাফ-উল-মাসুদ, ডা. তিথী রাণী এবং সাংবাদিক মো. কামরুজ্জামান বাঁধন প্রমুখ।

 

বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশা সাধারণত বাসা-বাড়ির ভেতর ও বাইরে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই পানি জমে থাকতে পারে এমন পাত্র যেমন- ট্যাংক, চৌবাচ্চা, অব্যবহৃত বালতি, ড্রাম, মটকা, ফুলের টব ইত্যাদি নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

 

এছাড়া বাড়ির ছাদ, দুই দালানের ফাঁকা স্থান স্যাঁতসেঁতে না রাখা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং ঝোপঝাড় ও আবর্জনা অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৪২ ● ২৮ বার পঠিত