আমতলীতে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

হোম » বরগুনা » আমতলীতে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
শনিবার ● ৬ জুন ২০২৬


 

আমতলীতে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ রিয়াদ হাওলাদার (৪০) ও জাহিদ হাওলাদার (২৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শুক্রবার দিবাগত রাতে আমতলী বাস ডিপো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজনের বাড়ি আমতলী পৌরসভায়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হাই সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা বাস ডিপো এলাকাকে মাদক ব্যবসার নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

 

অভিযান শেষে এসআই মোহাম্মদ আব্দুল হাই বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন বলেন, দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদের আদালতে হাজির করা হলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের বরগুনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:১০ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ